News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ১৫ আরোহীর কেউই বেঁচে নেই

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-01-29, 10:48am

3r54werewtew-150e4d48f50db134092660506c0f534f1769662133.jpg




কলোম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। 

বিষয়টি নিশ্চিত করেছে কলোম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

নিহতদের মধ্যে দেশটির পার্লামেন্ট সদস্যসহ দুই ক্রু ও এক নির্বাচনি প্রার্থী রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইটটি। অবতরণের আগমুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। খোঁজ মেলে ধ্বংসাবশেষেরও। 

উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।