News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-02-28, 10:26am

afp_20260228_999n6du_v3_highres_topshotboliviaairplaneaccident_1-093af4c3737a107c03d00b781942eb9e1772252814.jpg

লা পাজের কাছে এল আল্টোতে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ছবি : এএফপি



বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘটানা ঘটে। খবর এএফপির। 

এ সময় বিমানটিতে থাকা বিপুল পরিমাণ ব্যাংক নোট (নগদ টাকা) রানওয়ের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে টাকা কুড়ানোর হিড়িক পড়ে যায়, যা নিয়ন্ত্রণে পুলিশকে বেগ পেতে হয়।

কর্তৃপক্ষ জানায়, বলিভীয় বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহণ বিমান এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি পাশের একটি প্রধান সড়কে আছড়ে পড়ে। সেখানে থাকা একটি গাড়ি ও কয়েকটি ট্রাককে দুমড়ে-মুচড়ে দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত যানবাহনের ভয়াবহ চিত্র দেখা গেছে।

জাতীয় ফায়ার সার্ভিসের কর্নেল পাভেল তোভার সাংবাদিকদের বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করছি। এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্য ছাড়াও সাধারণ পথচারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে আরও কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছেন।

বিমানটি ব্যাংক নোট বহন করছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর বিপুল পরিমাণ নগদ টাকা রাস্তায় ছড়িয়ে পড়লে প্রত্যক্ষদর্শী ও পথচারীরা তা সংগ্রহের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে। একই সঙ্গে ছড়িয়ে পড়া অর্থ উদ্ধারে পাহারা বসায়।

বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি বৈরী আবহাওয়া এর পেছনে দায়ী, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এল আল্টো বিমানবন্দরটি বিশ্বের উচ্চতম বিমানবন্দর হওয়ায় এখানে অবতরণ সবসময়ই চ্যালেঞ্জিং বলে বিবেচনা করা হয়।