News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

বঙ্গোপসাগরে ১১ জেলে সহ ট্রলার ডুবি, নিখোঁজ ৬

দূর্ঘটনা 2026-07-08, 10:21am

trawler-capsizes-in-bay-of-bengal-with-11-fishermen-8d8b9d8d8a2f8f9b67a478823277aa691783484463.jpg

Trawler capsizes in Bay of Bengal with 11 fishermen.



পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের অদুরে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের তান্ডবে পড়ে ১১ জন জেলে সহ মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে।এ ঘটনায়  ৫  জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো নিখোঁজ রয়েছে ৬ জেলে। রবিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলো বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।

অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছে পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফোরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপা উপজেলার পানপুট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। পরবর্তীতে রবিবার রাতে সাগরে প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় জেলেরা ট্রলারের বিভিন্ন অংশ ও একটি বয়া ধরে সাগরের বুকে প্রায় ৬ ঘণ্টা ভেসেছিলো। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে ৫ জনকে জীবিত উদ্ধার করে। - গোফরান পলাশ