News update
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     
  • Oil Prices Rise Above $107 as Mideast Supply Fears Grow      |     
  • Over 12 tonnes Indian Hilsa enters Bangladesh thru Benapole     |     
  • From the Frontline: Wishing for a "more boring" year     |     

কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

দূর্ঘটনা 2026-09-14, 4:43pm

dead-body-f70eae921ab6b99ee1bea00dc56e17f21789382614.jpg

Dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা নানি ঘর থেকে মহাসড়কে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাস আসলে তারা সেটিকে থামানোর সংকেত দেয়। পরে বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ