News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-৩

দূর্ঘটনা 2026-10-02, 11:10pm

accident-bc84b360bbb3fde2a03c44a41a49fa451790961055.jpg

Accident



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিখিল ভৌমিক নামে সত্তোরোর্ধ এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও  তিনজন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে । নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিক কে সড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজনকে চাপা দেয়। ঘটনার পর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা নিখিল কে মৃত ঘোষণা করেন।  আহত মোটরসাইকেল চালক সজিব,আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। - গোফরান পলাশ