News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-10-26, 2:47pm

img_20261026_144719-b58b7c32d09788046fa97d8059941d051793004459.jpg




ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে— সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে সর্বমোট ৮টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।