News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

কলাপাড়ায় আইসক্রীম নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

দূর্ঘটনা 2023-05-01, 11:34pm

baby-killed-in-road-accident-on-way-back-with-ice-cream-at-kalapara-on-monday-e65921cb3f6c1a639f23ea0534eaff941682962473.jpeg

Baby killed in Road accident on way back with ice cream at Kalapara on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দোকান থেকে আইসক্রীম নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় জুনায়েদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১লা মে) সোমবার দুপুরে উপজেলার লতাচাপলি ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পৌরগোজা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সূত্র জানায়, দুপুর ১২টায় নিজেদের বাড়ির সামনের সড়কে গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে একা দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক ডা. মুমসাদ সায়েম পুনম তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারনা করছেন কোমড়ে গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয়েছে শিশুটির।

স্থানীয়রা জানান, আইসক্রীম আনতে রাস্তায় গিয়ে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আইসক্রীম পাওয়া গেছে। তবে কাউকে বা কোন যানবাহন ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। - গোফরান পলাশ