News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-09-01, 10:19am




গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার সময় ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।