News update
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     
  • Remittance Hits $3.12b in April, Continues Uptrend     |     
  • Exports Jump 33% in April, Ending Months of Decline     |     
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     

তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-01-17, 5:12pm

img_20250117_171135-cf9a768cd44b52021585f58ab429512e1737112387.jpg




রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এ দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে নামে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী এবং বিজিবিও।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাতক্ষণিকভাবে তেমন কিছু জানা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্যও পাওয়া যায়নি।