News update
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     
  • Guterres alarmed at Israel’s sweeping closures after deadly Hebron attack     |     
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-10-25, 9:23am

dhrmmntriir_bktbyer_prekssaaptt_bibecnaar_aahbaan_mntrnnaalyyer-dec50087e18eb1679646dd2435c8b66a1792898596.jpg

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠকসমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেন যে, দেশের সামগ্রিক যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য অনুধাবনের জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়।

মন্ত্রণালয় বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে।