News update
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     

হজ নিবন্ধনের সময় আরও বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-03-27, 7:50pm

resize-350x230x0x0-image-217455-1679923383-5bf1bde26c63a967811ed210b03523191679925044.jpg




কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে।

নিবন্ধনের সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়ে সোমবার (২৭ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। এখনও ফাঁকা ৯ হাজার ৮৫৯ কোটা।

এর অগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।