News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-04-21, 8:32am

retrerwrwe-8707410c625e00b4c60def6a06080c3d1745202761.jpg

রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে গতকাল রোববার এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : বাসস



ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।

গতকাল রোববার (২০ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে জাতীয় সীরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগণের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোরালো হবে, সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে।’

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।