News update
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     

দীপাবলি উৎসবে মাতল সনাতন ধর্মাবলম্বীরা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-10-21, 8:21am

retertertwerwe-20a63db18828b301a8e9a79e878e1a961761013268.jpg




সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামা বা কালীপূজা আজ। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয়েছে আলোর উৎসব।

হিন্দু পুরাণমতে, কালীপূজা হচ্ছে শক্তির পূজা। অশুভ শক্তিকে ধ্বংস করে জগতে শুভ শক্তির বিজয় কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উদ্যাপিত হয় শ্যামাপূজা।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারি সারি প্রদীপ প্রজ্বলন ও দেবী আরাধনায় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ঘরবাড়ি ও মণ্ডপ-অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা।

সন্ধ্যার পর থেকে একশ আটটি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় দীপাবলির আনুষ্ঠানিকতা। এ সময় পূর্বসূরিদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু শাস্ত্রমতে, কালী দেবী দুর্গারই আরেক রূপ বা শক্তি।

দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী ও দেবী মহামায়া নামেও পরিচিত।