News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-04-20, 9:06pm

rgfsdfdsfer-43b9083f06e490214c16d7551b1c599c1776697573.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

সোমবার (২০ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমে পাঠানো ১১ দলীয় নির্বাচনী ঐক্য-এর সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সই করা তালিকা থেকে এ তথ্য জানা যায়।

ঘোষিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩টি পদের মধ্যে প্রধান শরিক জামায়াতে ইসলামী থেকে ৮ জন মনোনীত হয়েছেন। বাকি ৫টি আসনে অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

জোটের মনোনীত প্রার্থীরা হলেন:

জামায়াতে ইসলামী: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

বাংলাদেশ খেলাফত মজলিস: ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

বিশেষ ক্যাটাগরি: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় আনুপাতিক প্রতিনিধিত্বের বিধান অনুযায়ী, ওই ফলের ভিত্তিতে জোটটি এবার ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করছে।

উল্লেখ্য, সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি ৩৬টি আসন পেয়েছে। বাকি আসনগুলো অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত আসনের ভিত্তিতে বণ্টিত হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশনে এই তালিকা জমা দেবে জোটের প্রতিনিধিরা।