News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কুমিল্লা সিটির নতুন মেয়র তাহসিন বাহার সূচনা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-03-09, 11:17pm




কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা।

তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুল থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ সিটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।