News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

১০ দলের সমঝোতা ‘চূড়ান্ত’, ২২০ আসনে নির্বাচন করবে জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-20, 3:04pm

56y56t564-f9798d941a170003fa7e8995ca4cee5d1768899873.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। এরমধ্যে ২২০টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি ৮০ আসনে ৯ দলের নেতারা নির্বাচন করবেন।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ওই সদস্য।