News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-10-25, 9:20am

img_20261025_091651-1c7fb19f1668ee41b70667ac5414116a1792898444.jpg




চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে বেশকিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।