News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

ঢাবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-06-17, 2:52pm

resize-350x230x0x0-image-227935-1686988993-9d2f4c12de2cca5cbf5042d7788812ca1686991922.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ইউনিটে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে শিক্ষার্থীরা ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা দেখতে পাবেন।

ওয়েবসাইটে প্রাকাশিত নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে।

এদিকে ভর্তিযোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। আগামী ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দেওয়া যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।