News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-ক্যাডার ৮৯৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

গ্রীণওয়াচ ডেক্স পরীক্ষা 2024-01-02, 12:39pm




দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরও বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে ৪০তম বিসিএস নন-ক্যাডার হতে সুপারিশ করা মোট ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে ১ জন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে ৪ জন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, এ খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।