News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কিশোরগঞ্জের মেয়ে তানজিম মুনতাকা সর্বা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-02-12, 9:34am




২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘন্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছে সে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের মেয়ে তানজিম মুনতাকা সর্বা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় সে। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল এই মেধাবী।

তানজিমের এমন সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকার স্বজনরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।