News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-09-30, 2:07pm




সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ শুরু করেছেন চাকরি প্রত্যাশীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা।

এসময় চাকরি প্রত্যাশীরা হাতে ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নিয়েছেন তারা।

এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অন্তর্বর্তী সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

সমাবেশের শুরুতে চাকরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে চাকরির বয়স ৩৫ করা এবং শর্তসাপেক্ষে উন্মুক্ত করা হয়।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে  আজ শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সমাবেশের আগে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস এ আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে আসার আহ্বানও জানিয়েছিলেন তারা।

ওই সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল ইসলাম শুভ নামের একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তেরও ঘোষণা দেন।