News update
  • UN Warns Climate Action Must Accelerate to Avert Catastrophe     |     
  • Dhaka ranks 11th globally for poor air quality     |     
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     
  • A series of heat waves leads Britain to record its hottest summer     |     

আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-12-31, 8:44pm

egergerre-7de93282ee4a33f0d0dd5795f3bc58f01767192249.jpg




সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরিবেশ অধিদপ্তরের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd), নোটিশ বোর্ড এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

১৬ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে একই কারণে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।