News update
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     
  • PM inspects Mongla Port, Sundarbans, proposed economic zone     |     

বিগত আ'লীগ সরকার শুধু প্রকল্পের নামে লুটপাট করেছে'

পর্যটন 2026-10-23, 11:47pm

aviation-and-tourism-minister-m-rashiduzzaman-millat-addressing-a-tourism-carnival-in-kuakata-on-friday-26-ctober-2026-98eacdfb893ad36ccccbf88d684a9c981792777665.jpg

Aviation and Tourism Minister M Rashiduzzaman Millat addressing a Tourism Carnival in Kuakata on Friday 26 ctober 2026.



পটুয়াখালী: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, 'বিগত আ'লীগ সরকারের সকল কর্মকাণ্ড ছিলো অপরিকল্পিত। বিভিন্ন প্রকল্পের নামে শুধু লুটপাট হয়েছে। আর তাঁদের সরকারের লক্ষ্য পরিকল্পিত উন্নয়ন। কক্সবাজার ও কুয়াকাটাসহ সরাদেশে প্রায় ১৫’শ পর্যটন স্পট রয়েছে।  কিন্তু এগুলো থেকে তেমন রাজস্ব আদায় হচ্ছে না। তাই পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদের মাধ্যমে মহাপরিকল্পনা করা হবে।' আজ শুক্রবার দুপুর বারোটায় পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ