News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

সাজেকে পর্যটকবাহী গাড়ির সময়সূচি পরিবর্তন

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2023-01-10, 1:03pm

resize-350x230x0x0-image-206740-1673333078-45e9a60ee51a2761c0980d622183798b1673334217.jpg




রাঙ্গামাটির সাজেকের পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে সেনা জোন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে ওই সময়সূচি। এর আগে জোন কমান্ডারের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমান সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘রাঙ্গামাটির সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছিল। গত ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। পরে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ির প্রবেশের সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে। পরিবর্তিত এই সময়সূচি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে’। তথ্য সূত্র আরটিভি নিউজ।