News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

মাওলানা ভাসানীর আদর্শে যৌথ নদী রক্ষার দাবিতে ১৬ নভেম্বর গণ-সমাবেশ

পানি 2026-11-13, 11:14pm

moulana-abdul-hamid-khan-bhasani3-0c4588d1e71af229169d90a76ad969271794590240.jpg

Moulana Abdul Hamid Khan Bhasani. Photo collected.



মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ৫৪টি যৌথ নদীর প্রবাহ রক্ষার দাবিতে- ১৬ নভেম্বর সোমবার ঢাকায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।  

স্থান - কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সময় বিকেল ৩-০০টা। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।

৫৪টা অভিন্ন নদীর প্রবাহ অন্যত্র সরিয়ে নেয়া এবং জলাধারে পানি আটকিয়ে রাখায় নদী-সৃষ্ট বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়েছে।

পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র, কৃষি, অর্থনীতি ও জীবন-যাত্রায় নেমে এসেছে বিপর্যয়।

একমাত্র গঙ্গা পানি বণ্টন চুক্তিটি আর মাত্র ৪ সপ্তাহের মধ্যে ১১ ডিসেম্বর তামাদি হয়ে যাবে, নবায়নের লক্ষণ দেখা যাচ্ছে।

তিস্তাসহ অন্য ৫৩টি যৌথ নদীর ব্যাপারে কোন চুক্তি হয়নি এবং এই নদীগুলোর সমন্বিত ব্যবস্থাপনার বিষয়ে কূটনৈতিক কোন অগ্রগতিও নেই। 

তাই এই মহান নেতা মওলানা ভাসানীর প্রদর্শিত আদর্শ বুকে ধারণ করে গর্জে উঠুন: মরণ ফাঁদ ফারাক্কা বাঁধ ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; তিস্তার উপর গজল ডোবা বাঁধ ভেঙ্গে দাও; সকল নদীর অববাহিকা-ভিত্তিক ব্যবস্থাপনার চুক্তি কর; বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন পানি সমস্যা জাতিসংঘে উত্থাপন কর।

আয়োজকঃ আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ।