News update
  • 90pc of 3Mt annual e-wastes not recycled, cause health hazards in BD     |     
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     

কলাপাড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ

পুলিশ 2026-05-24, 1:23am

mohipur-police-station-in-kalapara-98025ffa422c7ebe51d4feeef28f65361779564220.jpg

Mohipur police Station in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মক্তব পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ শনিবার সকালে লম্পট এই ইমামকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম বেল্লাল দীর্ঘ দিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য বেশ কিছুদিন যাবৎ ওঁৎ পেতে ছিলেন। অবশেষে আজ শনিবার সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা শাহাদাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে। - গোফরান পলাশ