
Police arrested two persons allegedly with yaba pills
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১৭৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। শুক্রবার রাতে উপজেলার মহিপুর থানার মৎস্য বন্দর সুগন্ধা মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো মো.শামসুল হক বিশ্বাস (৩৫) ও মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)।
মহিপুর থানার ওসি মো.শামীম হাওলাদার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে। - গোফরান পলাশ