News update
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     
  • Stocks retreat on week’s first trading day as turnover drops     |     
  • Free education for girls up to honours if BNP wins: Zubaida Rahman     |     

বাংলাদেশে যুক্তরাজ্যে ভিসার আবেদন বেড়েছে ৮৪ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-11-21, 8:44am




যুক্তরাজ্যে ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের আবেদন গত বছরে বেড়েছে ৮৪ শতাংশ।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানিয়েছে।


ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রর্বাট সি ডিকসন বলেন, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশিদের ২৪ হাজার ৪০০টির বেশি ভিসা দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্য সকল ধরনের ভিসা আগামী ২৮ নভেম্বর থেকে সকল পেমেন্ট যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হবে। তবে তার আগ পর্যন্ত ভিসা প্রার্থীরা অনলাইন এবং নগদ উভয় ভাবেই আবেদন করতে পারবেন।


যুক্তরাজ্য সকল ধরনের ভিসা আবেদন অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রহণ করবে। ভিসা আবেদন কেন্দ্রে পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক দেওয়ার আগে ভিসা মূল্য জমা দিতে হবে বলে জানানো হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।