News update
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     
  • Power Outages Continue to Disrupt Life in Sylhet     |     
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের বিজয় দিবস উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-12-17, 2:04pm




যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের বিশালাকায় এলইডি পর্দায় খণ্ড চিত্রে দেখানে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইমস স্কোয়ারের বিশাল পর্দায় প্রতি ১৫ মিনিট পর পর ভেসে উঠে বাংলাদেশ। ১৫৪০ ব্রডওয়ের এলএডি স্ক্রিনে উপস্থাপন করা হয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে।

ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস পালনের এটি একটি নজিরবিহীন ঘটনা।

ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য এই আয়োজন করেছি আমরা।

তিনি বলেন, আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ, তা উপভোগ্য করে তুলতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে টাইমস স্কোয়ারের বড় পর্দায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।