News update
  • Passenger ferry fire in Indonesia leaves 5 dead, dozens missing     |     
  • Sheikh Hasina To Make First Public Appearance     |     
  • Dhaka's Air Quality Remains Moderate     |     
  • Critical Minerals Boost Clean Energy; Must Fuel Peace, Dev Too     |     

এবার সহজেই যাওয়া যাবে চীনে

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-08-31, 9:05am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951693451135.jpeg




চীন ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের ব্যবসা, পর্যটন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ট্রানজিট ও ক্রু ভিসার জন্য সিঙ্গেল বা ডাবল এন্ট্রির ক্ষেত্রে ঢাকার চীনা দূতাবাসের কাউন্টার ডেস্কে আঙ্গুলের ছাপ না দিলেও চলবে। ফলে সহজেই চীনে যাওয়া যাবে। ভিসা প্রক্রিয়া সহজ হলো। বুধবার (৩০ আগস্ট) চীনা দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।

চীনা দূতাবাস জানায়, চীনে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে চীন সফরের জন্য প্লেনে ওঠার আগে কোভিড টেস্ট না করলেও হবে। এন্ট্রির ক্ষেত্রে চীনা দূতাবাসের কাউন্টার ডেস্কে লাগবে না আঙ্গুলের ছাপ। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ বিমান আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এজন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।

দুই দেশের একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট হবে ৪৮টি। দেশটিতে সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে ভ্রমণ করবে প্রায় ১০ হাজার লোক। তথ্য সূত্র আরটিভি নিউজ।