News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

সাগরে মাছ ধরতে গিয়ে প্রবাসীর মৃত্যু

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-11-27, 3:28pm

resize-350x230x0x0-image-249567-1701071581-fe22db602dd1d691e5cdbdba3a31d8091701077325.jpg




ছুটির দিন দুই বন্ধুকে নিয়ে স্পিডবোটে মাছ ধরতে আরব সাগরে নেমেছিলেন প্রবাসী মোক্তার হোসেন। হঠাৎ বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আরেকটি বোটে দড়ি বেঁধে তীরে ফিরছিলেন তারা। হঠাৎ দড়ি ছিঁড়ে একটির সঙ্গে আরেকটি বোটের সংঘর্ষে উল্টে যায় মোক্তারদের বোটটি। এ সময় বোট থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন মোক্তার হোসেন। অন্য দুই বন্ধু সাঁতরে প্রাণে বাঁচেন। সাঁতার না জানায় সাগরের পানিতে ডুবে মারা যান মোক্তার হোসেন। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আরব সাগরে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি আরটিভিকে নিশ্চিত করেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

নিহত মোক্তার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায়। সে পরিবার-পরিজন নিয়ে আবুধাবিতে বসবাস করতেন। মোক্তারের সঙ্গে থাকা অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়ে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এই দুই ব্যক্তির নাম জুবায়ের ও মোহাম্মদ নবী হোসেন। তাদের বাড়িও কক্সবাজার ও চট্টগ্রাম বলে জানা যায়।

সাগরে মাছ ধরতে গেলে আরব সাগরে স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে সাহায্যের জন্যে আরেকটি স্পিডবোট এসে দড়ি দিয়ে টেনে নেওয়ার সময় দড়ি ছিঁড়ে গেলে একটির সঙ্গে অন্যটি সজোরে ধাক্কা লেগে মোক্তার হোসেনের স্পিডবোট উল্টে যায়। সাঁতার না জানাতে মোক্তার সাগরে তলিয়ে মারা যান। এসময় অপর দুই বন্ধু সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়।

সাপ্তাহিক ছুটির দিনে মোক্তার ও তার বন্ধুরা সাগরে মাছ শিকারে যেতেন। সঙ্গে সে অন্যান্য বন্ধু-বান্ধবকেও নিয়ে যেতেন। প্রতিবারের মতো এবারও মোক্তার বন্ধুদের নিয়ে সাগরে মাছ ধরতে যান। কিন্তু এবার দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।