News update
  • Larijani Urges Muslim Nations to Back Iran Against US     |     
  • Bangladesh’s Export to ASEAN Remains Starkly Insignificant     |     
  • New Chiefs Appointed for RAB, SB and CID     |     
  • PM Vows Strong, Prosperous Bangladesh at Canal Launch     |     
  • PM to Launch Canal Dredging in 54 Districts Today     |     

কুয়েতে ভিসা জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-31, 8:59am

dc30e538019e36b905c8205126c8e99620d0e61f18e77ab0-d77e1dd3bf154e04cb9dbc60b7b0e0b01756609195.jpg




ভিসা জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

আটকদের মধ্যে তিনজন কুয়েতি ও তিনজন মিশরীয় নাগরিক।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনসের কতিপয় কর্মী অর্থের বিনিময়ে অবৈধভাবে কোম্পানির লাইসেন্স প্রদান এবং ভুয়া নিয়োগের সাথে জড়িত ছিলেন। অভিযুক্তরা ২৮টি কোম্পানির লাইসেন্স ব্যবহার করে মোট ৩৮২ জন কর্মীকে অবৈধভাবে নিয়োগ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে, প্রত্যেক কর্মীর কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার দিনার পর্যন্ত অর্থ নেয়া হয় এবং জনশক্তি কর্মীদের তথ্য সিস্টেমে প্রবেশের জন্য অতিরিক্ত ২০০ থেকে ২৫০ দিনার পর্যন্ত ঘুষ প্রদান করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, কোম্পানির মালিক/ব্যবস্থাপকরা ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। প্রতিনিধি ও কর্মীরা দালালদের মাধ্যমে ঘুষ প্রদানের সমন্বয় করেছেন। মধ্যস্থতাকারীরা কমিশনের বিনিময়ে ব্যাংক আমানত ও নগদ অর্থের মাধ্যমে ঘুষ দিয়েছেন। শ্রম বিভাগের কর্মকর্তারা ঘুষের বিনিময়ে শ্রম চাহিদার অনুমান জালিয়াতি করেছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং আবাসিক পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। সময়