News update
  • July Mass Uprising Day Today     |     
  • PM Inaugurates July Mass Uprising Memorial Museum     |     
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     
  • BSTI finds dangerously high mercury levels in 8 skin creams     |     

বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার, পূরণ হচ্ছে মেসির আশা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-05-10, 10:33am

5yt546t34-da3cf00b037bf2012bac8e1635ae2db31778387608.jpg




আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আর এই খবরে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি মন্তব্য। যেখানে তিনি জানিয়েছেন, নেইমার আমার বন্ধু, আমি চাই সে বিশ্বকাপে থাকুক।

আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি আরও বলেন, নেইমারের মতো একজন খেলোয়াড় বিশ্বকাপে থাকা তার প্রাপ্য। তার আশা, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে খেলতে পারবেন।

ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তির পরিকল্পনায় প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো। তবে তালিকাটি এখনো চূড়ান্ত নয়।

আগামী সোমবার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। এরপর ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করবেন আনচেলত্তি।

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। তাই চূড়ান্ত দলে জায়গা পেতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছেন কোচ।

আনচেলত্তি এক সাক্ষাৎকারে বলেন, নেইমার অসাধারণ প্রতিভা, তিনি দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারেন। তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো সেই উচ্চমানের খেলোয়াড়।

প্রাথমিক দলে থাকাটা প্রায় নিশ্চিত হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল স্কোয়াডে নেইমারের জায়গা হয় কিনা সেই সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক সক্ষমতা ও ফর্মের ওপর।

সব মিলিয়ে নেইমারকে ঘিরে এখন ফুটবল বিশ্বে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, আর মেসির প্রত্যাশা পূরণ হবে কি না সেদিকেই তাকিয়ে ফুটবল ভক্তরা।