News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

মেসির চোট নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-05-27, 3:41pm

reteryrtyrvf-6782926c266f37eba671141800bda7801779874913.jpg




লিওনেল স্ক্যালোনি ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন। লিওনেল মেসির সর্বশেষ ম্যাচে পাওয়া চোট নিয়ে কথা বলেছেন আলবিসেলেস্তেদের কোচ এবং একই সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত দলে চমক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

গত সোমবার (২৫ মে) ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মেসি অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি মাঠ থেকে উঠিয়ে নেয়ার ইঙ্গিত দেন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এতে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হয়।

তবে পরদিন ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের আশ্বস্ত করা হয়। ইন্টার মায়ামি জানায়, 'সোমবার অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে দেখা গেছে, বাম হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপ পড়েছে।'

স্কালোনি জানান, তিনি ম্যাচটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।

ডিস্পোর্টসকে এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, 'আমরা ট্রেনিং গ্রাউন্ডে বসে ম্যাচ দেখছিলাম। আমরা লক্ষ্য করেছি, সে নিজেই বদলি হতে চেয়েছিল, কারণ সে স্বস্তি বোধ করছিল না। প্রাথমিক রিপোর্ট খুব খারাপ নয়। অবশ্যই আমরা চাইতাম তার সঙ্গে গুরুতর কিছু না ঘটুক। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কীভাবে এগোয়। সম্ভবত আরও কিছু পরীক্ষা করা হবে, যাতে নিশ্চিত হওয়া যায় বিষয়টা সত্যিই তেমনই কি না।

তিনি আরও যোগ করেন, 'স্বাভাবিকভাবেই আমরা চাইতাম সে যেন কোনো সমস্যা ছাড়াই আসতে পারে। কিন্তু শুধু সে নয়, বেশিরভাগ খেলোয়াড়ই কিছু না কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে গেছে। তারা পুরোপুরি ফিট নয়। আমাদের লক্ষ্য হলো, তাদের যত দ্রুত সম্ভব সেরা অবস্থায় ফিরিয়ে আনা।'

এছাড়া স্কালোনিকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া অতিরিক্ত খেলোয়াড়দের নিয়েও, এই ক্যাম্পে বিশ্বকাপের দলের বাইরেরও কয়েকজন সম্ভাবনাময় তরুণ আছেন। তিনি বিশেষভাবে অগাস্টিন গিয়াই এবং অগাস্টিন কাপালদোর নাম উল্লেখ করেন এবং বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দলে চমক থাকার ইঙ্গিত দেন।

স্ক্যালোনি বলেন, 'তিনজনের বেশি খেলোয়াড় রয়েছে। গিয়াই আছে, কাপালদো আছে... তারাও অবদান রাখতে পারে। আমরা মনে করি তারা ২৬ জনের তালিকায় থাকার মতো সামর্থ্য রাখে। বাকি তিনজনও তাই। যদিও তারা তরুণ এবং আমরা ভবিষ্যতের কথা ভাবছি, তারপরও আমাদের সব পরিকল্পনাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রাথমিক তালিকা ঘোষণার পর প্রথম ম্যাচের আগে যদি কিছু ঘটে, তাহলে প্রয়োজনে পরিবর্তন আনা যায়।'

কোনো পূর্বনির্ধারিত সীমাবদ্ধতা না থাকায় স্কালোনির পরিকল্পনা হলো একটু বড় বহর নিয়ে যাওয়া, যাতে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করা যায়। হোয়াকিন কোরেয়া এবং নিকো গঞ্জালেসকে কাতার বিশ্বকাপের ঠিক আগে হারানোর অভিজ্ঞতা থেকেই এই শিক্ষা নিয়েছে আর্জেন্টিনা।