News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, খেলা কবে-কখন?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-12, 11:19am

img_20260712_111410-b113f144929be0560ebf4adfc43394a51783833544.jpg




রোমাঞ্চ, নাটকীয়তা আর অতিরিক্ত সময়ের উত্তেজনায় ভরা এক লড়াই শেষে হাসি ফুটেছে আর্জেন্টিনার মুখে। সুইজারল্যান্ডকে উঁড়িয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। আজ রোববার (১২ জুলাই) যুক্তরাস্ট্রের কানসাসে শেষ কোয়ার্টার ফাইনালে সুইসদের হারিয়েছে ৩-১ গোলে। 

ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল আর্জেন্টিনা। সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। এরপর অনেকটা সময় দশজনের দল নিয়ে খেলল সুইসরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে নিজেদের শক্তি দেখায় আলবিসেলেস্তেরা। সুইজারল্যান্ডের রক্ষণ দুর্গ ভেঙে আরও দু’বার বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ের পর এখন আর্জেন্টিনা সমর্থকদের নজর সেমিফাইনালের প্রতিপক্ষের দিকে। ফাইনালের টিকিট কাটার সেই লড়াইয়ে কাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা? সেই প্রশ্নের উত্তর মিলেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

আজ রাতেই উড়তে থাকা নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই দলের জমজমাট লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এবার ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি ইংল্যান্ড আর দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা।

দুই দলের সেমিফাইনালের সেই মহারণ অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায়। যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। সেখানে যারা শেষ হাসি হাসবে তারাই যাবে ফাইনালে।