News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

সেমিফাইনালের আগে আলোচনায় ইয়ামাল-এমবাপ্পের পরিসংখ্যান

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-14, 12:54pm

img_20260714_125346-b7b89bc8ea5044508cc3cf0a21f1d18e1784012099.jpg




ম্যাচ এখনো শুরুই হয়নি, কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের দুই বড় তারকা লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। তাদের পূর্ব পরিসংখ্যান এই দ্বৈরথকে এনে দিয়েছে নতুন মাত্রা।

পরিসংখ্যান বলছে, নকআউট পর্বে এখন পর্যন্ত এমবাপ্পের বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছেন স্পেনের তরুণ সেনসেশন ইয়ামাল। বিপরীতে কোনো জয়ই পাননি এমবাপ্পে।

২০২৪ ইউরো সেমিফাইনাল থেকে শুরু করে ২০২৫ সালের সুপারকোপা ও কোপা দেল রে ফাইনাল, একই বছরের নেশন্স লিগ সেমিফাইনাল এবং ২০২৬ সুপারকোপা ফাইনাল– প্রতিটি মঞ্চেই জয় পেয়েছিলেন ইয়ামাল।

তবে অতীত পরিসংখ্যানই সব নয়। ইতিহাস তৈরীই হয় ইতিহাস ভাঙার জন্য। নির্দিষ্ট দিনে যারা মাঠে নিজেদের সেরাটা দিতে পারবেন, তারাই শেষ হাসি হাসবেন।

অন্যদিকে, যেকোনো দলের অন্য সময়গুলোর চেয়ে ফ্রান্স দলও এখন অনেক পরিপক্ব। এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে আছে তারা। যেটি এবার বড় চ্যালেঞ্জ জানাবে লামিনে ইয়ামালের স্পেনকে।