News update
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     

ফাইনালের আগে ফ্যানাটিক ফেস্টে তারার মেলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-18, 10:04am

img_20260718_100218-f735268504f1b33718e8fde2bcfe2c1e1784347483.jpg




বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। এর আগে ফিফা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। 

‘ফ্যানাটিক ফেস্ট’ নামের এই আয়োজনে নির্দিষ্ট সংখ্যক সমর্থক দুই ফাইনাল্টি কোচ-অধিনায়ককে দেখার সুযোগ পান। এজন্য পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেছেন দুই দলের সমর্থকরা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও সঞ্চালক রিও ফার্দিনান্দ মঞ্চে আসার কয়েক মিনিটের মধ্যে আসেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রি। 

স্পেনের দিকে ছিল দুটি চেয়ার। মাঝে ছিল বিশ্বকাপের ট্রফি। অন্য পাশে তিনটি চেয়ার। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ছিলেন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।

ফার্দিনান্দ পরিচয় পর্ব ও একটি প্রশ্ন করার পর আসেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ইংরেজিতে ও স্প্যানিশ দুই ভাষায় দুই অধিনায়ককে প্রশ্ন করেন। 

জোকোভিচ-ফার্দিনান্দের উপস্থিতি থাকতেই আসেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের কেভিন ইরান, মেজর সকার লিগের টম ব্র্যাডি। ক্রীড়াঙ্গনের তারকাদের পাশাপাশি ছিলেন হলিউডের তারকা কেভিন হার্ট। তিনিও বেশ রসিকতা করে অনুষ্ঠান জমিয়ে তোলেন।

আগামী পরশু দিন নিউইয়র্কে ফাইনাল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের কোচ-অধিনায়ক খানিকটা প্রত্যাশার কথা বলেছেন। তবে বিশ্বকাপের ট্রফির দুই পাশে দুই দলের খেলোয়াড়-কোচদের মেলবন্ধন এবং সমর্থকদের সম্পৃক্ততাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। স্কালোনি-দে লা ফুয়েন্তে গুরু-শিষ্য। 

তারা এই মঞ্চে একে অন্যের সঙ্গ হাত মিলিয়েছেন। মেসিও করমর্দন করেছেন রদ্রির সঙ্গে। এমন একটি উপলক্ষ্য সচারচর আসে না। তাই ফার্দিনান্দ সবাইকে এক ফ্রেমে বন্দি হতে সেলফির আহ্বান জানান। সমর্থকদের পেছনে ও ট্রফি সামনে রেখে তারকারা ছবি তোলেন।

অনুষ্ঠানের নামই ‘ফ্যানাটিক ফেস্ট’। ফলে সমর্থকদের করতালি চলছিল অনুষ্ঠান জুড়ে। দুই পাশে স্পেন ও আর্জেন্টিনার সমানসংখ্যক সমর্থকই ছিল। মাঝের অংশে ছিল মিডিয়া। এমন অনুষ্ঠানে মিডিয়ার কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। 

আয়োজকরাই সঞ্চালকের মাধ্যমে অবশ্য সেই ক্ষুধা খানিকটা মিটিয়েছে। সাধারণত ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন হয়। এবার ফিফা দুই দিন আগেই সংবাদ সম্মেলন করেছে। ফাইনালের আগে সমর্থকদের নিয়ে এমন আয়োজনও সাম্প্রতিক সময়ে হয়নি। সেদিক থেকেও খানিকটা ব্যতিক্রমই আজকের আয়োজন।