News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, মারাকানায় হবে ফাইনাল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-21, 6:31am

img_20260821_063120-835dca4612fb1b84a458d53a94f866301787272296.jpg




আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আসরটি বসবে ব্রাজিলে। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা।

লাতিন আমেরিকায় হতে যাওয়া প্রথম বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে খেলবে ব্রাজিল। ফিরতি মাস জুলাইয়ের ২৫ তারিখ হবে ফাইনাল। বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই।

ব্রাজিলের দুঃখ হিসেবে পরিচিত স্টেডিয়ামটি। কারণ, ১৯৫০ পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়।

ব্রাজিলের ৮ শহরে হবে বিশ্বকাপ। প্রতি শহরে কমপক্ষে গ্রুপ পর্বের ৭টি এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ হবে। শহরগুলো হচ্ছে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলো।

এর মধ্যে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদরে শেষ ১৬ ম্যাচ হবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ হবে সাও পাওলো এবং রিওতে।

চূড়ান্ত সূচি চলতি বছরের শেষে প্রকাশিত হবে। নারী বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ পুরুষ বিশ্বকাপেও তারাই চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া ৯ বারের আসরে সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের মেয়েদের। অথচ সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন সেলেসাওদের ছেলেরা।