News update
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     

‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-22, 9:14am

810622875_1594741938815137_6624559425284787927_n-8abe615c4727f57ebc485d625476589c1790046869.jpg




লালিগার ম্যাচ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর নানা বিতর্ক। তবে এবার রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের ডার্বির পর রেফারিং নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে অ্যাতলেটিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোর বিষয়টি নিয়ে।

স্প্যানিশ ফুটবলভিত্তিক অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে ম্যাচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, ম্যাচের প্রথমার্ধেই অ্যাতলেটিকোর দুই খেলোয়াড় লাল কার্ড দেখতে পারতেন। এমনকি আলোচক জাভিয়ের তিন্তো ঘটনাটিকে লা লিগার ইতিহাসের অন্যতম বড় রেফারিং বিতর্ক হিসেবে উল্লেখ করেছেন।

রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তিন্তো বলেন, ম্যাচের ৪০ মিনিটের মধ্যেই অ্যাতলেটিকো নয়জনের দলে পরিণত হওয়ার কথা ছিল। তিনি বলেন, “স্প্যানিশ লা লিগার ম্যাচে আমি যত রেফারিং বিতর্ক দেখেছি, এটি তার মধ্যে সবচেয়ে বড়। ৪০ মিনিটের মধ্যে দুটি লাল কার্ড না দেওয়া, এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

তার মতে, অ্যাতলেটিকো নয়জনের দলে পরিণত হলে ১১ বনাম ৯ অবস্থায় ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারত। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের বড় ব্যবধানে জয়ের সুযোগও তৈরি হতো।

তবে অনুষ্ঠানের অন্য আলোচকেরা শুধু রেফারিংকে রিয়াল মাদ্রিদের সমস্যার কারণ হিসেবে দেখছেন না। ফার্নান্দো পোলো মনে করেন, রেফারি নিয়োগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো লিগের রেফারিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তার মতে, রিয়ালের ম্যাচে এখন মূল আলোচনার বিষয় হওয়া উচিত দলটির পারফরম্যান্স, রেফারিং-সংক্রান্ত কোনো ষড়যন্ত্র নয়।

অনুষ্ঠানে হোসে মরিনিওর বক্তব্য নিয়েও আলোচনা হয়। নাচো লাবার্গার মতে, ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অর্টিজ আরিয়াসকে রেফারি হিসেবে নিয়োগ দেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। তার দাবি, ম্যাচের চাপ সামলাতে রেফারি সমস্যায় পড়েছিলেন।

এদিকে জর্জে লিয়ানো আরও সরাসরি রিয়ালের পারফরম্যান্সের সমালোচনা করেন। তার মতে, রিয়াল মাদ্রিদের খেলায় বর্তমানে কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা নির্দিষ্ট ধরন দেখা যাচ্ছে না। রেফারিং বিতর্ককে দলের দুর্বল পারফরম্যান্সের অজুহাত হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন তিনি।

আন্তোনিও সানজের মতে, রিয়ালের সমস্যার পেছনে বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্সও একটি কারণ। অন্যদিকে, পেপে পাসকেস উল্লেখ করেন, আট ম্যাচে কঠিন দুটি অ্যাওয়ে মাঠে গিয়ে রিয়াল দুটিতেই হেরেছে। তার মতে, আগের মৌসুমগুলো থেকে চলে আসা অ্যাওয়ে ম্যাচের সমস্যাগুলোও এখনো পুরোপুরি সমাধান করতে পারেনি রিয়াল।