News update
  • Dhaka Among World's Four Most Polluted Cities on Friday     |     
  • Oil Prices Rise Again Amid Hopes of Iran War De-Escalation     |     
  • Trump’s Economic Policies Fuel Republican Midterm Losses     |     
  • Rohingya refugees face challenges finding a place in Malaysia     |     
  • Ibrahim's Goal Gives Bangladesh 1-0 Win Over Bhutan     |     

ভুটানকে ১–০ গোলে হারালো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ

ফুটবল 2026-11-06, 7:38am

bd-vs-vhutan-6aecaba58b43e-732d316c20c47337010c4c4bd440fbc31793929138.jpg




সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। একের পর এক সুযোগও তৈরি হয়। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে লিড নিতে পারেনি দল। বিশেষ করে নাম্বার নাইন পজিশনে খেলা বিশ্বনাথ একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি।

গোল মিসের আক্ষেপের পর দ্বিতীয়ার্ধে উল্টো আক্রমণের গতি বাড়ায় ভুটান। তবে স্বাগতিক দর্শকদের অপেক্ষার অবসান ঘটে ৬৯ মিনিটে। বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে বাংলাদেশকে লিড এনে দেন বদলি হিসেবে নামা ইব্রাহিম।

ম্যাচ শুরুর মুহূর্তেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তপু বর্মণকে। তার অনুপস্থিতিতে নাটকীয়ভাবে অধিনায়কত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।

প্রসঙ্গত, তিন দলের গ্রুপে এই জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার শীর্ষে। হেরে যাওয়ায় ভুটানের পয়েন্ট শূন্য। আর শ্রীলঙ্কা এখনও মাঠে নামেনি। প্রতি দলের দুইটি করে ম্যাচ শেষে নির্ধারিত হবে সেমিফাইনালে ওঠা দলগুলো।