News update
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     
  • UNAIDS Warns HIV Services Face Crisis Amid Funding Cuts     |     
  • Central Bank approves liquidation of 5 ailing NBFIs from July     |     
  • Trump seeks Chinese support for possible Iran deal     |     

বিকাশের আয়োজনে চলছে বৃহত্তম ই-স্পোর্টস গেমিং শো ‘বিশ্বকাপ গেমারু’

স্টাফ রিপোর্টার ফুটবল 2022-11-24, 5:48pm




বিশ্বকাপের উন্মাদনায় ফুটবলপ্রেমিদের আনন্দ আরো বাড়াতে বিকাশের আয়োজনে শুরু হয়েছে ই-ফুটবল গেমিং শো ‘বিশ্বকাপ গেমারু’। ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘ই-স্পোর্টস ফিফা’ অনলাইন গেমটি #bkash_worldcup_gameroo হ্যাশট্যাগসহ লাইভ স্ট্রিম করে সর্বাধিক রিএকশন-এর ভিত্তিতে নির্বাচিতরা স্টুডিওতে তারকাদের উপস্থিতিতে গেম খেলে জিততে পারছেন ৫০০০ টাকা।

সর্বাধিক রিএকশন পাওয়া খেলোয়াড়দের বিকাশ ‘বিশ্বকাপ গেমারু’ শো-তে আসার জন্য নির্বাচিত করছেন মাহাদী, দিঘী, খাইরুল বাসার, সালহা খানম নাদিয়া, ইরেশ যাকের, নাদিয়া মিম, চাষী নজরুল সহ জনপ্রিয় তারকারা। প্রিয় দলের হয়ে খেলছেন নির্বাচিত গেমাররা আর তাদের টিম-এ থাকছেন একজন করে তারকা, যিনি ম্যানেজার হিসেবে নির্দেশনা ও উৎসাহ দিচ্ছেন গেমারকে। এছাড়া দু’জন করে ধারাভাষ্যকার থাকছেন মজার এই গেমিং শো-তে।

প্রতিটি গেমিং শো-তে বিজয়ী পাচ্ছেন ৫০০০ টাকা এবং অন্য অংশগ্রহণকারী পাচ্ছেন ২০০০ টাকা পুরস্কার। পুরস্কারের অর্থ তাৎক্ষণিক অংশগ্রহণকারীর বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে।