News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

পিএসজির জয়ের ম্যাচে পেলেকে স্মরণ করলেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-01-12, 2:19pm

resize-350x230x0x0-image-207029-1673507392-13a69bed48c94764a518ac0bde6cb67b1673511594.jpg




গত ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফুটবল বিশ্বে শোক এখনও চলছে। রেকর্ড তিনবার বিশ্বকাপ জেতা সর্বকালের সেরা এই ফুটবলারকে সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশ্বের ফুটবল খেলুড়ে সব দেশ। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তো সব দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন।

৮২ বছর বয়সে পেলের মৃত্যুর সময় বিশ্বকাপ জয়ের উদযাপন করতে নিজ দেশে ছুটিতে ছিলেন লিওনেল মেসি। নির্ধারিত ছুটি শেষে পিএসজির হয়ে প্রথমবার মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বুধবার রাতে লিগ ওয়ানে দলকে জয় উপহার দেওয়ার ম্যাচে কিংবদন্তি পেলেকে সম্মান জানিয়েছে পিএসজি।

চলতি মাসের ৩ তারিখে প্যারিসে ফেরেন মেসি। দলে ফিরলেও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। তবে বেশ কিছু দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি। কিন্তু মাঠের লড়াইয়ে অঁজের বিপক্ষে এক গোল এবং এক অ্যাসিস্টে পুরো দিনটাই নিজের করে নিয়েছে সদ্য বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক।

গতকাল পার্ক ডি প্রিন্সেসে ফিরে ম্যাচের আগে ওয়ার্ম আপে বেশ সাধারণ ছিলেন মেসি। ক্লাবে ফেরার প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য যেখানে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন, সেখানে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা এদিন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ওয়ার্ম আপে তার গায়ে ছিল ‘অমর পেলে’ লেখা সাদা একটি টি-শার্ট।

যদিও মেসি একা সাদা টি-শার্টে ওয়ার্ম আপ করেননি, দলের সবাই মিলে টি-শার্টে ওয়ার্ম আপ করেছেন। তবে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জিতে মেসির যেখানে উদযাপনে মুখর থাকার কথা ছিল, সেখানে পেলেকে এমন শ্রদ্ধা মুগ্ধ করেছে গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকদের। এখানেই শেষ নয়, মেসির ফেরার ম্যাচে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।