News update
  • Iran Closes Strait of Hormuz After Vessel Incident     |     
  • England Edge Norway to Reach World Cup Semifinals     |     
  • 360 Students Killed in Road Crashes in Six Months     |     
  • PM Asks Doctors to Build Trust, Reduce $5bn Outflow     |     
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     

পবিত্র আশুরা উপলক্ষে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2022-08-09, 2:21pm




পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি ছুটি থাকায় বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর কাল বুধবার সকাল থেকে ভারত হতে পুনরায় আমদানি শুরু হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টর ওসি বদিউজ্জামান বলেন, দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।