News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

ভিভো ভি২৫: গেমিং ও পারফরম্যান্সে অনন্য

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2022-10-21, 9:53am




গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ভি ২৫ সিরিজের স্মার্টফোন দুইটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফোনটির দুর্দান্ত ক্যামেরা, অসাধারণ পারফরম্যান্স, নান্দনিক ডিজাইন, গেমিং এর জন্য শক্তিশালী  প্রসেসর এরইমধ্যে সবার নজর কেড়েছে।

অসাধারণ  গেমিং ফিচারের তরুণদের নজর কেড়েছে ভিভো ভি ২৫ সিরিজের স্মার্টফোন দুইটি। 

এমন একটা সময় ছিলো যখন স্নেক ও টেট্রিস গেইম খেলে সময় পার করে দিত শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। এখন গেমিংয়ের ধরণে ভিন্নতা আসছে।  বর্তমানে পিসি ও গেমিং সিস্টেম ছাড়াও স্মার্টফোনে গেমিং উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই গেইম খেলতে গিয়ে ফোন গরম হয়ে যাওয়া, ল্যাগ হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

ভিভো ভি২৫ সিরিজে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর যার মাধ্যমে কোন প্রকার ল্যাগ ছাড়াই টানা কয়েক ঘণ্টা গেইম খেলা সম্ভব। জেনসিন ইম্প্যাক্ট, ক্ল্যাশ অফ ক্ল্যান , কল অফ ডিউটি, অ্যাপেক্স লেজেন্ডের মতো গেইম কোন প্রকার ঝামেলা ছাড়াই ভিভো ভি২৫ সিরিজে ফোনে খেলা সম্ভব। 

ভিভো ২৫ এ ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ। যার মাধ্যমে ৩০ মিনিটে ফোনে ৬১ পারসেন্ট চার্জ দেওয়া সম্ভব।  খুব অল্প সময়ে নিরাপদভাবে ফোনটিতে চার্জ দেওয়া সম্ভব। যারা সারাদিন কাজের জন্য বাইরে থাকেন তাদের জন্য ফ্ল্যাশ চার্জার এক প্রকার লাইফ সেভার হিসেবে কাজ করে।  

স্মার্টফোনটির  আরো কয়েকটি আর্কষণীয় দিক হলো এর  দিক হলো এর  দুর্দান্ত ক্যামেরা ও কালার চেঞ্জিং গ্লাস। ভিভো ভি২৫ সিরিজের স্মার্টফোনগুলো অ্যাকুয়ামেরিন ব্লু, ডায়মন্ড ব্ল্যাক ও সানরাইজ গোল্ড এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে। দিনে সূর্যের আলো এবং রাতের আকাশের সৌন্দর্য অবিকল তুলে ধরতে পারে ভিভো ভি২৫ সিরিজের ফোন দুইটি। 

আপনার হাতের কাছে ভিভোর যেকোন অথরাইজড স্টোর থেকে পেয়ে যাবেন  ভি২৫ সিরিজের ফোন দুইটি। ভি২৫ এর  দাম পড়বে ৪৭ হাজার ৯৯৯ টাকা। আর ভি২৫ ই এর দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা।  বিজ্ঞপ্তি।