News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-04, 4:55pm




মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিসে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

নোটিসে বলা হয়, লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতোমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স এর বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিটিআরসি বাতিল এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যে কোনো কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে উল্লেখ করে জানিয়েছে, বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আরটিভি।