News update
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     

এবার প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরির সুবিধা দেবে চ্যাটজিপিটি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-19, 8:43am

tyretewrwerwe-f308cbb5998bf340dfca96fb48b452641760841789.jpg




জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি এখন থেকে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করার সুবিধা দেবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, খুব শিগগিরই এক আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্করা ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরি করতে পারবে।

অল্টম্যান এক্স-এ পোস্টে বলেছেন, আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই। তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে “আরও মানুষের মতো” প্রতিক্রিয়া দিতে সক্ষম হবেন। এরপর ডিসেম্বরে এমন একটি ফিচার আসবে, যা ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।

এর আগে চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর তার বাবা-মা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি কিশোরকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং তার ‘সুইসাইড নোট’ এর খসড়াও তৈরি করে।

অল্টম্যান বলেন, মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্য আমরা চ্যাটজিপিটিকে সীমিত রেখেছিলাম। তবে এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।আরটিভি