News update
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     
  • Oil Prices Fall on Hopes of Hormuz Reopening     |     
  • Tk 2,500 crore harvest in Daudkandi floodplain fishery     |     
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ডিএনসিসির

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-07-09, 9:45pm

img_20260709_214507-64c29d9b210c8c1d9d14545d69dda8191783611945.jpg




ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুরে মধ্য পীরেরবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সিটি করপোরেশন।

শফিকুল ইসলাম খান আরও বলেন, এক সপ্তাহের মধ্যে এখানে পানির পাম্প নির্মাণের কাজ শুরু হবে। এতে এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান হবে।

এছাড়া, ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে তিনি দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।