News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

প্রযুক্তিই গ্রাহকদের স্বস্তি নিশ্চিত করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2023-02-25, 8:03am

resize-350x230x0x0-image-213469-1677261598-96e26e893c48d385576f24bf3989c5301677290621.jpg




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দিতে মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রযুক্তিই গ্রাহকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি মানসম্পন্ন বিদ্যুৎ দিয়ে স্বস্তি নিশ্চিত করবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত এক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকদের স্বস্তির জন্য স্মার্ট গ্রিড, অ্যাডভানস মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) সিস্টেমসহ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করতে পারলে বাংলাদেশ অতিদ্রুত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তথ্য সূত্র আরটিভি নিউজ।