News update
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     

দুই মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

বিদ্যুৎ 2025-01-07, 10:37pm

payra-therman-power-plant-2-8f5662c8668ec0868ab99e7ec3f757a11736267848.jpg

Payra therman power plant.



পটুয়াখালী: প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষনাবেক্ষন কাজ শেষে গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। 

এর আগে গত বছরের ০৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। - গোফরান পলাশ