News update
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-01-16, 9:53pm

fwerwerw-1960247bf5f548f067d5dc2c327474f31768578836.jpg




ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। 

এতে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করার জন্য এবং সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।